ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শার্শায় মাদক ও নগদ টাকাসহ আটক ১

মো: আনিছুর রহমান
নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৮২ বোতল উইনিক্স সিরাপ, দুটি মোটরসাইকেল, তিনটি মোবাইল এবং নগদ ১ লাখ ১ হাজার ৮৫০ টাকাসহ মো. আব্দুল্লাহ নামে এক মাদক কারবারিকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।

বুধবার (২০ মে) কায়বা বিওপির বিজিবি সদস্যরা বালুন্ডা গ্রামে এ অভিযান পরিচালনা করেন। আটক আব্দুল্লাহ ওই গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে। বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯২ হাজার ৫৯০ টাকা।

২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ