ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শার্শায় ৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

মো: আনিছুর রহমান
নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলায় তিন বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নির্যাতনের চেষ্টার অভিযোগে আলম গাজী (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (২৩ মে) সকালে তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চরম ােভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তারকৃত আলম গাজী যশোর জেলার শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের জহর গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২০ মে) সকালে স্বরূপদাহ গ্রামের আল আমিন ও সাথী দম্পতির তিন বছরের কন্যাসন্তান তাবাসসুম বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী আলম গাজী শিশুটিকে ‘কাঠি ভাজা’ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাশের একটি টং ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির সঙ্গে অশালীন আচরণ ও নির্যাতনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে স্থানীয় এক নারী ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত আলম গাজী পালিয়ে যায়।

শিশুটির দাদি জানান, প্রথমে লোকলজ্জার ভয়ে পরিবার বিষয়টি গোপন রাখলেও পরে পুরো এলাকায় ঘটনাটি ছড়িয়ে পড়লে তারা থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর- ৪৭, তারিখ: ২৩ মে, ২০২৬। মামলার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আলম গাজীকে গ্রেপ্তার করে। বর্তমানে শিশুটি প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সঙ্গেই রয়েছে। এদিকে এই ঘটনায় এলাকাবাসী তীব্র ােভ প্রকাশ করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনার পরপরই মামলা গ্রহণ করে অভিযুক্ত আসামি আলম গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ