বেনাপোল পৌরসভা নির্বাচন: পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আনতে বিত্তবানদের প্রতি ইমদাদের আহ্বান
ছবির ক্যাপশন: বেনাপোল পৌরসভা নির্বাচনে গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ
আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকার ৯ নম্বর বড় আঁচড়া ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।
সোমবার সকাল সাড়ে ৮ টার সময় তিনি এ গনসংযোগ করেন।
তিনি বেনাপোল পৌরসভাকে আধুনিক ও বসবাসযোগ্য একটি উন্নত পৌরসভা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পৌরসভার পিছিয়ে পড়া ও দরিদ্র শিার্থীদের পড়াশোনা নিশ্চিত করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ঘোষণা করেন, নির্বাচিত হলে শিার্থীদের বই ক্রয়সহ আনুষঙ্গিক খরচে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
জনগণের প্রত্যাশা অনুযায়ী নাগরিক সেবার মান বৃদ্ধি এবং এলাকার সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বড় আঁচড়া এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রচারণায় পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ ও যুগ্ম আহ্বায়ক জনি হায়দার পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন তুহিন ও আতিকুর জামান সনিসহ প্রমুখ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।
নিউজটি পোস্ট করেছেন :
মো: আনিছুর রহমান
কমেন্ট বক্স